News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফ ফ্রন্টিয়ার ত্রিপুরা সদর দপ্তরে হরিয়ালি তিজ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

বিএসএফ ফ্রন্টিয়ার ত্রিপুরা সদর দপ্তরে হরিয়ালি তিজ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিএসএফ ফ্রন্টিয়ার ত্রিপুরা সদর দপ্তরে শুক্রবার হরিয়ালি তিজ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসএফ সদর দপ্তরের তরফে এক প্রেস বার্তায় জানানো হয়েছে, অনুষ্ঠানটি বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিডব্লিউডাব্লিউএ) দ্বারা আয়োজিত হয়। যেখানে বিএসএফ পরিবারের মহিলারা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছেন।  মেহেন্দি এবং পোষাক প্রতিযোগিতার পর ববিডব্লিউডাব্লিউএ – এর সভাপতি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। উপস্থিত প্রত্যেকেই সক্রিয়ভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।  গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর সুরেলা সঙ্গীতের মধ্যে সকল সদস্যরা ঐতিহ্যবাহী দোলনায় দোল খেয়ে আনন্দ উপভোগ করেন।  মেহেন্দি ও পোষাক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেন এসোসিয়েশনের কার্যকরী সভাপতি রিতা কুমার।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রীতি গণেশ,  অনুপ্রিয়া সিনহা এবং অন্যান্য সদস্যরা।

Releated Posts

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top