News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওয়াকফ (সংশোধনী) বিলের সপক্ষে সওয়াল রিজিজুর, বললেন কারও অধিকার খর্ব হবে না
Image

ওয়াকফ (সংশোধনী) বিলের সপক্ষে সওয়াল রিজিজুর, বললেন কারও অধিকার খর্ব হবে না

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): ওয়াকফ (সংশোধনী) বিলের সপক্ষে সওয়াল করলেন সংসদ বিষয়ক তথা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বৃহস্পতিবার লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে আলোচনায় কিরেন রিজিজু বলেছেন, কারও অধিকার খর্ব হবে না। রিজিজু বলেছেন, “এই বিলের মাধ্যমে কোনও ধর্মীয় প্রতিষ্ঠানের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না। কারও অধিকার কেড়ে নেওয়ার কথা ভুলে যান, যারা কখনও অধিকার পাননি, তাঁদের জন্য এই বিল আনা হয়েছে।”রিজিজু আরও বলেছেন, “তাঁরা (বিরোধীরা) মুসলমানদের বিভ্রান্ত করছে…গত রাত পর্যন্ত, মুসলিম প্রতিনিধি দল আমার কাছে এসেছে…অনেক সাংসদ আমাকে বলেছেন যে মাফিয়ারা ওয়াকফ বোর্ড দখল করেছে। কিছু বিরোধী সাংসদরা বলেছেন, তাঁরা ব্যক্তিগতভাবে এই বিলটিকে সমর্থন করেছেন, কিন্তু নিজেদের রাজনৈতিক দলের কারণে তা বলতে পারছেন না। আমরা এই বিল নিয়ে দেশব্যাপী বহু-স্তরীয় আলোচনা করেছি।”

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top