News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলীভারতীয় সংসৃকতির অন্যতম প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর ঃ মুখ্যমী
Image

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলীভারতীয় সংসৃকতির অন্যতম প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর ঃ মুখ্যমী

আগরতলা, ০৭ আগস্ট,২০২৪ ভারতীয় সংসৃকতির অন্যতম প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর৷ আমাদের সমাজ জীবনে প্রতিটি ক্ষেত্রেই তিনি বিরাজমান৷ এজন্য আমরা বলি কবির মৃত্য নেই৷ কবির ঐতিহ্য নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব৷ আজকের দিনে এটাই আমাদের প্রতিজ্ঞা করা উচিত৷ আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে মুখ্যমী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷
অনুষ্ঠানে মুখ্যমী বলেন, আমাদের চিন্তা-চেতনায়, সমাজ জীবনে, দেশপ্রেমে সবকিছুতেই জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ৷ কবির সাহিত্য, দর্শন, চিন্তাভাবনা সঙ্কটকালে আমাদের উত্তরণের পথ দেখিয়েছে৷ মুখ্যমী বলেন, সাহিত্যের সর্বক্ষেত্রেই রবীন্দ্রনাথের পদচারণা ছিল৷ সর্বক্ষেত্রেই তিনি বিময়কর প্রতিভার স্বাক্ষর রেখেছেন৷ সাহিত্য সৃস্টির পাশাপাশি তিনি একজন দেশপ্রেমীও ছিলেন৷ ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় সংহতি রক্ষার জন্য তিনি রাখি বন্ধন উৎসব পালন করেন৷ পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে নৃশংস হত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন৷ ভারত এবং বাংলাদেশের জাতীয় সংগীতও রবীন্দ্রনাথ ঠাকুরেরই সৃষ্টি৷ তিনি বলেন, ত্রিপুরার রাজ পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল৷ রবীন্দ্রনাথ ঠাকুর ৭বার ত্রিপুরায় এসেছিলেন৷ ত্রিপুরার পটভূমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রাজর্ষি, বিসর্জন, মুকুট ত্রিপুরাকে বিশ্ব পরিচিতি দিয়েছে৷ মুখ্যমী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা, সাহিত্য, সৃষ্টি, দেশপ্রেম, ভারতীয় সংসৃকতিবোধ আগামী প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন৷
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী৷ তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অনেক গুণাবলীর সমাহার বিশ্বে বিরল৷ এমন বিশাল ব্যক্তিত্ব যার সঙ্গে কারোর তুলনা করা যায়না৷ আমাদের সবার জীবনেই প্রতিনিয়ত রবীন্দ্রনাথ বিরাজমান৷ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য, দেশপ্রেম বিষয়ে আলোচনা করেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. পরমাশ্রী দাশগুপ্ত৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যভিত্তিক সাংসৃকতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুুব্রত চক্রবর্তী৷ মঞ্চে উপস্থিত ছিলেন তথ্য ও সংসৃকতি দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা তপন দাস৷ অনুষ্ঠানের শুরুতে মুখ্যমী সহ অতিথিগণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান৷

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top