News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের নিজস্ব উৎপাদিত হস্ততাঁত সামগ্রী ব্যবহারে বিশেষ গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের নিজস্ব উৎপাদিত হস্ততাঁত সামগ্রী ব্যবহারে বিশেষ গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের নিজস্ব উৎপাদিত হস্ততাঁত সামগ্রী ব্যবহারে বিশেষ গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী। এজন্য পূর্বাশায় স্বসহায়ক গ্রুপের মা বোনদের তৈরি সামগ্রী ক্রয় করার আহ্বান রাখেন তিনি। 

                           জাতীয় হস্ততাঁত দিবস উপলক্ষে বুধবার আগরতলার পূর্বাশায় উপস্থিত থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 

                            সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ৭ আগস্ট স্বদেশী আন্দোলনের একটা অংশ। আমরা সবাই জানি জাতির জনক মহাত্মা গান্ধী আজকের দিনেই স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছিলেন। একে সামনে রেখেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে আজকের দিনটিকে হস্ততাঁত দিবস হিসেবে পালন করার উদ্যোগ নিয়েছিলেন। ‘ভোক্যাল ফর লোক্যাল’ অর্থাৎ আমাদের উৎপাদিত পণ্য যাতে আমরা ব্যবহার করি। এত বছর ধরে এই রীতি চলে আসছে। আজ জাতীয় হস্ততাঁত দিবস উপলক্ষে আগরতলার পূর্বাশায় আসি। এখানে এসে অনেক কিছু দেখলাম। আগেও কয়েকবার এখানে আসি। আজকের বিশেষ দিনটি বাদেও যাতে অন্যান্য দিনও সবাই পূর্বাশায় এসে হস্ততাঁত সামগ্রী ক্রয় করেন তারজন্য রাজ্যবাসীর কাছে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে স্বসহায়ক গ্রুপের মা বোন ও সংশ্লিষ্ট সংস্থার উৎপাদিত পণ্য সামগ্রী ক্রয় করার উপর গুরুত্ব আরোপ করেন ডাঃ সাহা। তিনি বলেন, পূর্বাশায় উৎপাদিত হস্ততাঁত সামগ্রীর গুণগত মান খুবই ভালো ও ব্যবহারের সুযোগ্য। 

                            এর পাশাপাশি জাতীয় হস্ততাঁত দিবস উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন পূর্বাশা পরিদর্শন কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পূর্বাশার চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মণ সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ। সেখানে নিজস্ব উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রী সরেজমিনে চাক্ষুষ করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

১৩০০-র বেশি কণ্ঠে ‘সহস্রকণ্ঠে বন্দে মাতরম’, স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ এমবিবি কলেজের

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশাত্মবোধের আবহে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করতে চলেছে মহারাজা বীর বিক্রম (এমবিবি)…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ছাউনি নেই, পানীয় জলের সংকট—সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা

সোনামুড়া, ১৩ আগস্ট: সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top