News Flash

  • Home
  • দেশ
  • বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও চিকিৎসার জন্য ভারতে আশ্রয়

বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও চিকিৎসার জন্য ভারতে আশ্রয়

কলকাতা, ৭ আগস্ট (হি.স.): বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকলেও চিকিৎসার জন্য ভারতই ভরসা হয়ে উঠেছে। দুই দেশের সেনাবাহিনীর তৎপরতায় অসুস্থ রোগী বাংলাদেশ থেকে ভারতে আসতে সক্ষম হয়েছেন।

শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বাংলাদেশে উত্তেজনা বিরাজ করছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারসহ দেশ ত্যাগ করেছেন। কিন্তু দেশের পরিস্থিতি এখনও শান্ত হয়নি। এই অবস্থায় বহু বাংলাদেশী নাগরিক ভারতে চিকিৎসার জন্য আসতে চেয়েও সমস্যায় পড়েছেন।

প্রতিদিনই বহু বাংলাদেশী নাগরিক চিকিৎসার জন্য কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ সহ বিভিন্ন স্থানে আসেন। বাংলাদেশের তুলনায় ভারতীয় চিকিৎসা ব্যবস্থা অনেকটাই উন্নত। রাজশাহীর বাসিন্দা আল আমিন তার অসুস্থ বাবাকে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন। কিন্তু দেশের উত্তপ্ত পরিস্থিতির কারণে তারা চিন্তায় ছিলেন ভারতে আসতে পারবেন কিনা।

সোমবার পর্যন্ত তারা নিশ্চিত ছিলেন না। কারণ নিরাপত্তার জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। তবে মঙ্গলবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কারফিউ উঠিয়ে নেওয়া হয় এবং সীমান্ত খুলে দেওয়া হয়। এরপরেই আল আমিন তার অসুস্থ বাবাকে নদীয়ার গেদে সীমান্তে নিয়ে আসেন।

আল আমিন জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায়ই তারা ভারতে আসতে সক্ষম হয়েছেন। এখান থেকে তারা ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য রওনা হবেন।

এই ঘটনাটি আরও একবার প্রমাণ করে, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, মানবিক প্রয়োজনে দুই দেশের সহযোগিতা অমূল্য।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top