News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুর শহর ও মানিকভান্ডার বাজারে  দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহ কর্মসূচী বামেদের
Image

কমলপুর শহর ও মানিকভান্ডার বাজারে  দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহ কর্মসূচী বামেদের

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৭ আগস্ট:
কেরালার ওয়েনাডে একটি বিস্তীর্ণ অঞ্চল বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৪০০ এবং আহত ও চিকিৎসাধীন বহু। বিপুল পরিমান সম্পত্তির  নজিরবিহীন ক্ষয়ক্ষতি হওয়ার পর সর্বস্বান্ত অবস্থায় যারা টিকে আছেন জরুরী ভিত্তিতে তাঁদের আশ্রয়, চিকিৎসা, পূনর্বাসনসহ বিপর্যস্ত ওয়েনাড়কে পুনরায় গড়ে তোলার লক্ষ্যে সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে মানবিক ও সামাজিক দ্বায়বদ্ধতার দিক থেকে বুধবার কমলপুর শহর ও মানিকভান্ডার বাজারে  দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহ কর্মসূচী সংগঠিত হয়।

উল্লেখ্য যে গত ১লা জুলাই থেকে এই সামাজিক কর্মসূচী কমলপুর মহকুমার বিভিন্ন প্রান্তে সংগঠিত হয়েছে ।কমলপুর শহরে এই সামাজিক কর্মসূচীর নেতৃত্বে ছিলেন সি পি আই এম  ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম  সদস্য অঞ্জন দাস, পার্টির নেতৃত্ব কল্যাণী রায়, হরিমাধব শর্মা, অমর ভট্টাচার্য, সুলেমান আলি, উৎপল দাস, অঞ্জন ব্রম্ম, সমর সূত্রধরসহ অন্যান্যরা ।

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top