News Flash

Image

গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৭ আগস্ট:
মনপাথর বাজার এলাকায় মেক্স গাড়ী ও বাইকের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। ঘটনার বিবরনে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭ টা নাগাদ শান্তির বাজার মহকুমার মনপাথর নতুনবাজার এলাকায় জাতীয় সড়কে টিআর০৮-এফ-৮৪১৮ নাম্বারের বাইক ও টিআর০৩-এ-২৮০২ নাম্বারের মেক্স গাড়ীর সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে করে বাইক চালক কলসী এলাকার বাসিন্দা দেবারঞ্জন ত্রিপুরা(৩০) জাতীয় সড়ক ছিটকে পরে গিয়ে প্রান হারায়। 

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনাগ্রস্থ যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। এই ব্যাপারে হাতে একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ।  দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মী।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top