News Flash

  • Home
  • দেশ
  • ভিনেশ ছিটকে যাওয়ায় সংসদের সামনে প্রতিবাদ ইন্ডি জোটের নেতাদের

ভিনেশ ছিটকে যাওয়ায় সংসদের সামনে প্রতিবাদ ইন্ডি জোটের নেতাদের

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): অলিম্পিকে কুস্তির ফাইনালে উঠেও ভিনেশ ফোগাটের বাতিল হওয়ার ঘটনা নিয়ে ঝড় উঠেছে রাজনীতির ময়দানেও। ভিনেশ ফোগাট মহিলাদের ৫০ কেজি বিভাগের কুস্তিতে ফাইনালে উঠেছিলেন। কিন্তু বুধবার তাঁর ওজন ৫০ কেজি থেকে প্রায় ১০০ গ্রাম বেশি বলে জানা যায়। তখনই প্রতিযোগিতা থেকে বাতিল করা হয় ভিনেশকে। ভিনেশ ফোগাটের জন্য ন্যায়বিচারের দাবিতে সংসদের মকর দ্বারের সামনে বুধবার বিক্ষোভ দেখায় ইন্ডি জোটের সাংসদরা।

তাঁর বাদ পড়ায় ইন্ডি জোটের একাধিক নেতা নিজেদের বক্তব্য জানিয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বলেছেন, ফোগাটের ফাইনালে না খেলার আলোচিত ‘টেকনিক্যাল’ কারণগুলির গভীর তদন্ত হওয়া উচিত। নিশ্চিত করা উচিত যে সত্যটি কী এবং এর পিছনে আসল কারণ কী। এ বিষয়ে অখিলেশের স্ত্রী ও সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বলেছেন, কেন তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত। সরকারকে অবশ্যই একটি বিবৃতি জারি করতে হবে এবং এর তদন্ত করা উচিত। কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা ভারতের ক্রীড়া ইতিহাসে এই দিনটিকে ‘কালো দিন’ বলে উল্লেখ করেন। এও বলেন, ১৪০ কোটি ভারতীয় হতবাক। এটা একটা বিশাল ষড়যন্ত্র।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top