News Flash

  • Home
  • দেশ
  • ভিসার মেয়াদ শেষ হতেই বাংলাদেশ থেকে ফিরে এলেন ভারতীয়রা, শোনালেন ভয়ংকর অভিজ্ঞতার কথা

ভিসার মেয়াদ শেষ হতেই বাংলাদেশ থেকে ফিরে এলেন ভারতীয়রা, শোনালেন ভয়ংকর অভিজ্ঞতার কথা

বসিরহাট, ৭ আগস্ট(হি.স.): ভিসার মেয়াদ শেষ হতেই বাংলাদেশ থেকে ফিরে এলেন ভারতীয় দম্পতি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার গোডাউন পাড়ার বাসিন্দা এই দম্পতি বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি থেকে কোনোরকমে প্রাণে বেঁচে ফিরেছেন।

দম্পতি জানিয়েছেন, বাংলাদেশে ঘুরতে যাওয়ার সময় ভিসার মেয়াদ ছিল, কিন্তু পরিস্থিতি এমন উত্তাল হয়ে ওঠে যে, তাদের শাসকবিরোধী মিছিলে সামিল হতে বাধ্য হতে হয়েছিল। বসিরহাটের এই দম্পতি জানান, তারা রাতের অন্ধকারে লুটপাট, ভাঙচুর, আগুন লাগানো, মারধর ও খুনের ঘটনা দেখেছেন, যা তাদের শিউরে তুলেছে। রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। তারা সাতক্ষীরার ভোমরা বর্ডার দিয়ে পায়ে হেঁটে ভারতের সীমান্তে প্রবেশ করেন।

দম্পতি আরও জানান, তারা চোখের সামনে দেখেছেন কিভাবে ঘর, দোকানপাট দাউদাউ করে জ্বলছে। প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে শাসকবিরোধী মিছিলে হাঁটতে হয়েছে। বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে অবশেষে দেশে ফিরে তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন। তারা বলেন, “এই যাত্রায় বেঁচে গেলাম।”

এ ঘটনার পর দম্পতি এবং তাদের পরিবার ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, এই ধরনের পরিস্থিতিতে আর কখনো বিদেশ ভ্রমণ করতে চাইবেন না। প্রশাসনের সহযোগিতায় তারা নিরাপদে বাড়ি ফিরতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top