News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে আটক সন্দেহভাজন দুই বাংলাদেশী তৃতীয় লিঙ্গের নাগরিক
Image

ধর্মনগরে আটক সন্দেহভাজন দুই বাংলাদেশী তৃতীয় লিঙ্গের নাগরিক

ধর্মনগর, ৬ আগস্ট: বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে ধর্মনগরে সন্দেহভাজন দুই বাংলাদেশী তৃতীয় লিঙ্গের নাগরিক আটক করেছ বিএসএফ। তাদেরের মধ্যে একজনের কাছ থেকে ভুয়ো প্যান কার্ড পাওয়া গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ পানিসাগর বিএসএফ সেক্টর অফিসের সাদা পোশাকের জওয়ানরা ধর্মনগর আইএসবিটি এলাকার এক টমটম থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশী কিন্নরকে আটক করে। পরবর্তীতে তাদের পানিসাগর বিএসএফ সেক্টর অফিসে নিয়ে যায় জওয়ানরা। 

বিএসএফ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন দুই বাংলাদেশী কিন্নরের কাছ থেকে একজনের নামে ভারতীয় প্যান কার্ড পাওয়া গেছে। যার নাম প্রমা চৌধুরী। অপরজনের পরিচয় পাওয়া যায় নি।তবে উদ্ধারকৃত প্যান কার্ডটি ভুঁয়ো বলেই বিএসএফ জওয়ানদের প্রাথমিক ধারনা। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখে বাংলাদেশী নাগরিক চিহ্নিত হলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ জওয়ানরা। 

এদিকে টমটম চালক জানিয়েছেন, এদিন দুপুরে কুমারঘাট থেকে একটি ম্যাক্স গাড়ি করে ঐ দুই কিন্নর ধর্মনগর কোপারেটিভ ব্যাংকের সামনে নেমেছিলেন। তারপর তার টমটমে উঠে আইএসবিটিতে নিয়ে যাওয়ার জন্য বলে। তারা করিমগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। তবে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সীমান্ত শহর ধর্মনগরে সন্দেহভাজন দুই বাংলাদেশী কিন্নর আটকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top