News Flash

  • Home
  • বিদেশ
  • বন্দিদশার দীর্ঘ সময় পর ছাড়া পেলেন খালেদা জিয়া
Image

বন্দিদশার দীর্ঘ সময় পর ছাড়া পেলেন খালেদা জিয়া

ঢাকা, ৬ আগস্ট (হি. স.) :  দীর্ঘ ৬ বছর পর বন্দিদশা থেকে মুক্তি পেলেন বিএনপি নেত্রী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।  সূত্রের খবর , মুক্ত খালেদা জিয়া। দুর্নীতি সহ একাধিক অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। হাসিনা দেশত্যাগ করতেই খালেদার মুক্তির নির্দেশ দেন বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ সাহাবউদ্দিন। পাশাপাশি সমস্ত বন্দি আন্দোলনকারীদের মুক্তির নির্দেশ দেন তিনি। রাষ্ট্রপতির নির্দেশ কার্যকর হল মঙ্গলবার দুপুরে।

ছাড়া পেলেন খালেদা জিয়া। দুর্নীতির দায়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জেলে গিয়েছিলেন খালেদা জিয়া। তাঁর সাজা হয়েছিল ১৭ বছরের। ২০২০ থেকে গুলশনের বাড়িতে শর্তসাপেক্ষ বন্দী ছিলেন তিনি। সোমবার শেখ হাসিনা দেশত্যাগের পরেই পতন হয় তাঁর সরকারের। সেদিন রাতেই খালেদার মুক্তির কথা ঘোষণা করা হয়।

সোমবার দেশ ছেড়েছেন শেখ হাসিনা। কিন্তু তারপরেও বাংলাদেশ জুড়ে ধরা পড়েছে অশান্তির ছবি। সরকারি ভবনে আগুন জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে একাধিক জায়গায় গণহত্যা চলেছে। যশোরে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে ১৪ জনকে। মঙ্গলবার সকালে রাজশাহীর নগর ভবন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। কর্মীরা কাজে আসলেও ভেতরে গিয়ে কাজ করার মত অবস্থা নেই।

সোমবার সন্ধে নাগাদ সিটি কর্পোরেশন ভবনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ঢাকা সহ একাধিক জেলায় রাতভর চলেছে গুলি, চলেছে সংঘর্ষ। শুধু সোমবারেই সারাদিনে ১৩৫ জনের মৃত্যু হয়েছে।  আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার বাড়িতে।

Releated Posts

সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনের সময়

ঢাকা, ২৭ আগস্ট (আইএএনএস): বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে এক জটিল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: বিশ্বনেতাদের পাশে থাকার আশ্বাস, নিখোঁজ শত শত বিদেশি

কাঠমান্ডু, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ১৬০-রও বেশি মানুষের মৃত্যু এবং শত শত মানুষের নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Aug 27, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top