News Flash

  • Home
  • দেশ
  • আগামী কয়েকদিন দেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস
Image

আগামী কয়েকদিন দেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): আগামী দু-তিনদিন উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।   হাওয়া অফিস জানিয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ১০ আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।

পাশাপাশি, ঝাড়খণ্ড, বিহার, ওডিশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টি হবে বলে জানা গেছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাটে আগামী দু’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে সপ্তাহব্যাপী বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, রাজস্থান, উত্তর প্রদেশ, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে বৃষ্টি হবে বলে জানা গেছে।

Releated Posts

মালদায় বাংলাদেশে নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রের পর্দাফাঁস, ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ২.৪০ কোটি টাকা

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাংলাদেশে নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ…

ByByNews Desk Aug 3, 2026

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top