News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আধারে চোরের থাবা, স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে গেছে চোরের দল
Image

রাতের আধারে চোরের থাবা, স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে গেছে চোরের দল

কৈলাসহর, ৬ আগস্ট: মঙ্গলবার গভীর রাতে কৈলাসহর স্বরূপানন্দ সরণি এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরি-কাণ্ড সংঘটিত করে চোরের দল। ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা অনিমা সাহা নামে এক মহিলার বাড়িতে চোরের দল প্রবেশ করে স্বর্ণালংকার সহ নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।  চোরের দল প্রথমে একটি জানালা ভেঙ্গে উনার ঘরের ভেতর প্রবেশ করে স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে চুরি করে যায়।

তবে কতটুক স্বর্ণালংকার চোরের দল চুরি করে নিয়ে গেল বা কত টাকা চুরি করল সেই বিষয়ে কিছু জানা যায়নি। অনিমা সাহা সংবাদ মাধ্যমকে জানান উনার ছেলে একজন ব্যাংক কর্মী, গত রবিবার উনার ছেলে এবং উনার ছেলের স্ত্রী চিকিৎসার জন্য পশ্চিমবাংলায় যায়, যার কারনে অনিমা সাহা, উনার আরেক ছেলের বাড়িতে চলে যান।

সেই একাকিত্বের সুযোগ নিয়ে চুরি-কাণ্ড সংঘটিত করে চোরের দল, মঙ্গলবার সকাল বেলা অনিমা সাহা, উনার ঘরে এসে জিনিসপত্র এলোমেলো দেখতে পেরে উনার ছেলেকে খবর পাঠালে উনার ছেলে ঘটনাস্থলে ছুটে আসে এবং উনারা তখন বুঝতে পারেন যে উনাদের ঘরে চোরের দল চুরি-কাণ্ড সংগঠিত করেছে। খবর পাঠানো হয় কৈলাসহর থানায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top