News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল রাস্তার জেরে ভোগান্তির শিকার এলাকাবাসী সহ যান চালকরা
Image

বেহাল রাস্তার জেরে ভোগান্তির শিকার এলাকাবাসী সহ যান চালকরা

গণ্ডাছড়া, ৬ আগস্ট: গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রামনগর বাজারের রাস্তাঘাটের বেহাল দশার কারণে নাজেহাল পথ চলতি মানুষ, ড্রাইভার ও ব্যবসায়ী মহল। গন্ডাছড়া মহকুমার কালাজারি এলাকার রামনগর বাজারের রাস্তা এবং বাজারের আশপাশ এলাকা গত কিছুদিন আগে ভারী বৃষ্টিপাতের জেরে পুরোটাই কাদায় পরিপূর্ণ হয়ে পড়ে।

বাজারের মাঝখানে রাস্তায় জল জমে গিয়ে যে ব্রিক সলিং ছিল সেই ইটগুলি উঠে গিয়ে হাটু সমান গর্তের ফলে যান চালক সহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং বাজারে ব্যবসা করতে আসা দোকানিদের মধ্যে চরম অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে।

উক্ত রামনগর বাজারের হাটবার বসে মঙ্গলবারে, সেখানে বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা রাস্তার আশেপাশে দোকানপাট খোলে আর রাস্তার এই বেহাল দশার কারণে যানবাহন চলাচলের সময় যেমনটা  যান চালকদের অসুবিধা হয় তেমনি কোন সময় সেই গাড়ির চাকার কাদা যুক্ত মাটি দোকানে আছড়ে পরে বা কোন সময় গায়ে এবং মুখে। আর কোন কোন দোকানীরা সে কাদাযুক্ত মাটিতে কোনোমতেই পলিথিনের উপর তাদের দোকানপাট চালিয়ে যান।

বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা ক্রেতাদের ও তাদের প্রয়োজনীয় হাট-বাজার করতে ব্যাপক অসুবিধা সম্মুখীন হতে হয়। এবং বাজারের পাশেই রয়েছে রামনগর হাই স্কুল। স্কুলে আসা ছাত্র-ছাত্রীরা এই রাস্তার বেহাল দশার কারণে বৃষ্টি হলেই স্কুলমুখী হতে পারে না। রাস্তাটি অতিদ্রুত সংস্কারের দাবি উঠেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top