News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দশদিন পর মুক্ত ডিমা হাসাও জেলায় সড়ক নির্মাণের কাজে নিয়োজিত অপহৃত দুই কর্মী
Image

দশদিন পর মুক্ত ডিমা হাসাও জেলায় সড়ক নির্মাণের কাজে নিয়োজিত অপহৃত দুই কর্মী

হাফলং (অসম), ৫ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত মাহুর থেকে তামেলং পর্যন্ত দুই লেন সড়ক নির্মাণের কাজে নিয়োজিত অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থার অপহৃত দুই কর্মীকে দশ দিন পর মুক্ত করে দিয়েছে অপহরণকারীরা।

গত ২৬ জুলাই অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড-এর নিয়ানগ্লো পাংগুর ক্যাম্প থেকে বন্দুকের নলের মুখে দুষ্কৃতকারীর দল অপহরণ করে নিয়ে গিয়েছিল দুই কর্মী করিমগঞ্জ জেলার আসিমগঞ্জের আব্দুল কাদির এবং হাইলাকান্দি জেলার সাহাবাদের ইকবাল লস্করকে। তার পর থেকে সন্ধানহীন ছিল নির্মাণ সংস্থার দুই কর্মী।

অবশেষে দশদিন পর রবিবার রাতে অপহরণকারীরা ওই নির্মাণ সংস্থার দুই কর্মী আব্দুল কাদির এবং ইকবাল লস্করকে মুক্ত করে জঙ্গলের পথে ছেড়ে দেয়। রাতেই সেখান থেকে পুলিশ তাঁদের উদ্ধার করে জেলা সদর হাফলং নিয়ে আসে।

তবে কে বা কারা নির্মাণ সংস্থার দুই কর্মীকে অপহরণ করেছিল বা কোনও মুক্তিপণ নিয়ে অপহরণকারীরা তাঁদের মুক্ত করেছে কিনা সে সম্পর্কে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। এমন-কি ডিমা হাসাও পুলিশ এ সম্পর্কে কোনও ধরনের তথ্য দিতে অস্বীকার করছে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই রাত অনুমানিক দশটা নাগাদ অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থার ক্যাম্পে হানা দিয়ে দশ থেকে বারো জনের দুষ্কৃতকারীর দল শ্রমিকদের মারপিট করে বন্দুকের নলের মুখে করিমগঞ্জ জেলার আসিমগঞ্জের আব্দুল কাদির এবং হাইলাকান্দি জেলার সাহাবাদের ইকবাল লস্করকে তুলে নিয়ে গিয়েছিল।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top