News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩৭০ এবং ৩৫(ক) অনুচ্ছেদ বাতিলের পঞ্চম বর্ষ উদযাপন প্রধানমন্ত্রীর
Image

৩৭০ এবং ৩৫(ক) অনুচ্ছেদ বাতিলের পঞ্চম বর্ষ উদযাপন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সংসদে ৫ বছর আগে ভারতের সংবিধানের ৩৭০ এবং ৩৫(ক) অনুচ্ছেদ বাতিল করার সিদ্ধান্তকে মনে করিয়ে দেন। তিনি এটিকে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে অভিহিত করে বলেন, এটি জম্মু ও কাশ্মীর এবং লাদাখের অগ্রগতি ও সমৃদ্ধির নতুন যুগের সূচনা করেছিল।

মোদী এক্স-হ্যান্ডলে লিখেছেন: “আজ আমরা ভারতীয় সংসদে ৩৭০ এবং ৩৫(ক) অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তের ৫ বছর পূর্ণ করছি। আমাদের দেশের ইতিহাসে এটি ছিল এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি ছিল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের অগ্রগতি ও সমৃদ্ধির নতুন যুগের সূচনা। এর অর্থ ভারতের সংবিধান এই স্থানগুলিতে রূপায়িত হল আক্ষরিকভাবে, সংবিধান প্রণেতা মহান পুরুষ ও নারীর ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে।

এই বাতিলের সঙ্গে সঙ্গে উন্নয়নের ফল থেকে বঞ্চিত মহিলা, যুবসমাজ, অনগ্রসর শ্রেণী, জনজাতি এবং প্রান্তিক সমাজের জন্য এল নিরাপত্তা, মর্যাদা এবং সুযোগ। একইসঙ্গে দশকের পর দশক ধরে দুর্নীতিপীড়িত জম্মু ও কাশ্মীরকে দুর্নীতির কবল থেকে মুক্ত করা নিশ্চিত হল।” আমি জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মানুষকে আশ্বস্ত করতে চাই যে, আমাদের সরকার তাদের জন্য কাজ চালিয়ে যাবে এবং আগামীদিনে তাদের প্রত্যাশা পূরণ করবে।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top