News Flash

Image

বিএসএফ জওয়ানের ঘরে দিবালোকে চোরের হানা

উদয়পুর, ৪ আগস্ট : ফাঁকা বাড়ি পেয়ে চোর লুঠ করে নিয়ে গেল নগদ টাকাসহ দামী স্বর্ণালংকার। উদয়পুর মহকুমায় ফুলকুমারী এলাকায় বিএসএফ জওয়ান নারায়ন দে-র বাড়িতে চোরের হানায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, রবিবার সকাল এগারোটা নাগাদ সপরিবারে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন নারায়ণ দে। মায়ের মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরে এসে চক্ষু চরকগাছ তাঁদের। ঘরের দরজা খুলে দেখতে পান জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। ওদিকে, আলমিরা ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের পেছনের দিকে জানালা খোলা ছিল। প্রাথমিক অনুমান ওই জানালা দিয়ে চোরেরা ঘরে প্রবেশ করেছে। 

নারায়ণ দের স্ত্রী জানিয়েছেন, ঘরে নগদ এক লক্ষ টাকা সহ প্রচুর দামী স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। সমস্ত ঘটনা বিস্তারিতভাবে রাধা কিশোরপুর থানায় জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষন শেষে তদন্ত শুরু করেছে।

Releated Posts

প্রাকৃতিক কৃষির প্রসারে জোর, ‘খেত বাঁচাও অভিযান’-এর কর্মশালায় রতন লাল নাথ

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top