News Flash

  • Home
  • প্রধান খবর
  • এএপি-র অভ্যেস হল নিজেরা কিছু করবে না, শুধু আধিকারিকদের দোষারোপ করবে : বাশুরি স্বরাজ
Image

এএপি-র অভ্যেস হল নিজেরা কিছু করবে না, শুধু আধিকারিকদের দোষারোপ করবে : বাশুরি স্বরাজ

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): আম আদমি পার্টি (এএপি)-র তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ বাশুরি স্বরাজ। রবিবার বাশুরি স্বরাজ বলেছেন, আম আদমি পার্টির অভ্যেস হল নিজেরা কিছু করবে না, শুধু আধিকারিকদের দোষারোপ করবে। এদিন সকালে দিল্লির নারাইনাতে দিল্লি বিজেপির বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে অংশ নেন বাশুরি। নিজ হাতে ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করেন। পরে তিনি বলেছেন, “এটি এএপি-এর পুরানো অভ্যাস, তাঁরা কোনও কাজ করবে না এবং যখন কিছু সংকট দেখা দেয়, তারা অফিসারদের দোষ দেয়। ম্যানহোল খোলার এই সংকট এসেছে, কারণ তারা সময়মতো ড্রেনের ময়লা পরিষ্কার করেনি…এএপি সরকার গত ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে এবং প্রতি বর্ষায় দিল্লি ডুবে যায়। এখন খুব তাড়াহুড়ো করে, তারা ড্রেন পরিষ্কার করার জন্য ম্যানহোল খুলছে কিন্তু তারা এতটাই অসতর্ক যে তারা এটি বন্ধ করতে ভুলে গেছে… ডিফেন্স কলোনিতে ৭ বছর বয়সী এক শিশু স্কুলে যাওয়ার সময় ড্রেনে পড়ে যায়, ভাগ্যক্রমে তার বাবা তাকে ধরে ফেলে।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top