News Flash

  • Home
  • প্রধান খবর
  • জনগণ বিচার প্রক্রিয়ায় এতটাই বিরক্ত যে তাঁরা কেবল নিষ্পত্তি চায় : প্রধান বিচারপতি
Image

জনগণ বিচার প্রক্রিয়ায় এতটাই বিরক্ত যে তাঁরা কেবল নিষ্পত্তি চায় : প্রধান বিচারপতি

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): জনগণ বিচার প্রক্রিয়ায় এতটাই বিরক্ত যে তাঁরা কেবল নিষ্পত্তি চায়। এই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতির কথায়, জনগণ আদালতের বিষয়ে “এত বিরক্ত” হয়ে গিয়েছে, যে তাঁরা কেবল এর থেকে নিষ্পত্তি চায়। সুপ্রিম কোর্ট আয়োজিত বিশেষ লোক আদালতের শনিবার ছিল শেষ দিন। নাগরিকদের সহজতম এবং দ্রুততম উপায়ে ন্যায়বিচার নিশ্চিত করা এর উদ্দেশ্য । সুপ্রিম কোর্টের ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। বিশেষ লোক আদালত সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেছেন, “জনগণ আদালতের বিষয়ে এতটাই বিরক্ত যে তারা কেবল একটি নিষ্পত্তি চায়। এই বিষয়টি বিচারক হিসাবে আমাদের সকলের জন্য উদ্বেগের কারণ।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top