News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত বিশ্বব্যাপী খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য সমাধান খুঁজছে : প্রধানমন্ত্রী
Image

ভারত বিশ্বব্যাপী খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য সমাধান খুঁজছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.) একটি সময়ে ভারতের খাদ্য নিরাপত্তা ছিল বৈশ্বিক উদ্বেগ, কিন্তু এখন ভারত বিশ্বব্যাপী খাদ্য ও পুষ্টি নিরাপত্তার সমাধান খুঁজছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ৩২-তম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ এগ্রিকালচারাল ইকোনমিস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমি আশা করছি, এই সম্মেলনের মাধ্যমে, আমরা একটি সুস্থায়ী কৃষি-খাদ্য ব্যবস্থার সঙ্গে বিশ্বকে সংযুক্ত করার উপায় খুঁজে পাব, একে অপরের কাছ থেকে শিখব এবং একে অপরকে শেখাতে পারব। পৃথিবীতে কোনও কৃষকের মূর্তি আছে কিনা জানি না। আমরা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ লিবার্টির কথা শুনেছি, কিন্তু ভারতে আমাদের কাছে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি মূর্তি রয়েছে, যিনি কৃষকদের শক্তিকে জাগিয়েছিলেন, কৃষকদের মূলধারার স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভারতে আমরা কৃষিতে ব্যাপকভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি। পিএম কিষাণ-এর মাধ্যমে, আমরা মাত্র এক ক্লিকে ১০ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারি এবং ৩০ সেকেন্ডের মধ্যে অর্থ স্থানান্তরিত হয়।” মোদী বলেছেন, “আমরা ডিজিটাল ফসল সার্ভের জন্য ডিজিটাল পাবলিক অবকাঠামো তৈরি করছি। আমাদের কৃষকরা রিয়েল-টাইম তথ্য পাবেন, তাদের ডেটা-চালিত সিদ্ধান্ত নিতে সক্ষম করে। আমাদের উদ্যোগ কোটি কোটি কৃষককে উপকৃত করবে, তাদের অর্থনৈতিক উন্নতি করবে।”

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

কলকাতায় ৪,০০০ কোটির ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলায় ১ লক্ষ কোটির বিনিয়োগ পরিকল্পনা

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তুলতে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top