News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাটনা ও হাজারীবাগের মধ্যেই সীমাবদ্ধ ছিল নিট ইউজি-র প্রশ্নপত্র ফাঁস, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Image

পাটনা ও হাজারীবাগের মধ্যেই সীমাবদ্ধ ছিল নিট ইউজি-র প্রশ্নপত্র ফাঁস, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.) : পাটনা ও হাজারীবাগের মধ্যেই সীমাবদ্ধ ছিল নিট ইউজি-র প্রশ্নপত্র ফাঁস, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শুক্রবার সুপ্রিম কোর্ট বলেছে, নিট ইউজি-২০২৪ পরীক্ষার পেপার ফাঁসের ক্ষেত্রে কোনও পদ্ধতিগত লঙ্ঘন ছিল না। সুপ্রিম কোর্ট এদিন বলেছে, পরীক্ষা ব্যবস্থার সাইবার নিরাপত্তায় সম্ভাব্য দুর্বলতাগুলি শনাক্ত করতে এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য ‘এসওপি’ প্রণয়ন করার কথা বিবেচনা করবে কেন্দ্র দ্বারা গঠিত কমিটি। পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াগুলি যাতে আরও পোক্ত হয় এবং পরীক্ষা কেন্দ্রগুলির সিসিটিভি পর্যবেক্ষণ যাতে নিশ্ছিদ্র হয়, সেটাও দেখতে হবে এই কমিটিকে। সুপ্রিম কোর্ট রায়ে বলেছে, তারা এনটিএগুলির কাঠামোগত প্রক্রিয়ার সমস্ত ঘাটতিগুলি তুলে ধরেছে। শীর্ষ আদালত বলে, যে যে সমস্যাগুলি দেখা দিয়েছে তা এই বছরই কেন্দ্রকে সংশোধন করতে হবে যাতে এর পুনরাবৃত্তি না হয়।আইনজীবী শ্বেতাঙ্ক সৈলাকওয়াল বলেছেন “সুপ্রিম কোর্ট পেপার ফাঁস সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা দিয়েছে৷ শীর্ষ আদালত হাজারীবাগ এবং পাটনায় ঘটে যাওয়া পেপার ফাঁসের বিষয়টি উল্লেখ করেছে এবং একটি কমিটিও গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট কমিটিকে সেই সমস্ত পয়েন্ট অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে৷ যার রায়ে বলা হয়েছে, কাগজে-কলমে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে এবং কমিটিকে দুই মাস সময় দেওয়া হয়েছে, যা কিছু সময় বাড়ানো হয়েছে।”

Releated Posts

রাঁচিতে ছাত্র বিক্ষোভে উত্তেজনা, আইসা নেত্রী নেহা বোরার মুখে কালি ছোড়া, যুবক আটক

রাঁচি, ৭ আগস্ট(আইএএনএস) : ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভ মিছিল চলাকালীন শুক্রবার রাঁচিতে…

ByBySandeep Biswas Aug 7, 2026

মধ্যপ্রদেশে শিশুদের অধিকার লঙ্ঘনের দুই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিল মানবাধিকার কমিশন

নয়াদিল্লি/ভোপাল, ৭ আগস্ট (আইএনএস): মধ্যপ্রদেশে স্কুলপড়ুয়া শিশুদের সঙ্গে জড়িত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রকাশিত দুটি সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

নয়টি বাণিজ্য চুক্তিতে অরুণাচল প্রদেশের কৃষক ও নির্মাতাদের জন্য খুলবে বিশ্ববাজারের দরজা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ভারতের সাম্প্রতিক নয়টি বাণিজ্য চুক্তির ফলে অরুণাচল প্রদেশের কৃষক, ধাতু উৎপাদক ও নির্মাণ শিল্পের…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

বিরোধীদের হইচইয়ে উত্তাল রাজ্যসভা, সাময়িক মুলতুবি করা হল অধিবেশন

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): বিরোধীদের তীব্র স্লোগান ও বিক্ষোভে শুক্রবার উত্তাল হয়ে ওঠে রাজ্যসভার অধিবেশন। শূন্যকাল চলাকালীন বিরোধী…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top