News Flash

  • Home
  • খেলা
  • জুয়েলের জোড়া গোল, বীরেন্দ্রকে হারিয়ে জয় অব্যাহত পুলিশের

জুয়েলের জোড়া গোল, বীরেন্দ্রকে হারিয়ে জয় অব্যাহত পুলিশের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত পুলিশ রিক্রিয়েশন ক্লাবের। যদিও কষ্টার্জিত জয়। ৩-২ গোলের ব্যবধানে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে। তবে শেষ মুহূর্তে বীরেন্দ্র ক্লাবের আক্রমণ ভাগের ফুটবলাররা যেভাবে গোল পরিশোধের লক্ষ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, আরও একটু সময় পেলে হয়তো খেলার ফলাফল অন্যরকম হতো। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত বি-ডিভিশন লীগ ফুটবলের ১৫ তম ম্যাচে আজ, বৃহস্পতিবার পুলিশ আর.সি তিন-দুই গোলের ব্যবধানে বীরেন্দ্র ক্লাবকে পরাজিত করেছে। শুরুতে পুলিশ দল এক গোলে পিছিয়ে থেকে কাম ব্যাক করেছে। গোলের শুরু খেলার তিন মিনিটের মাথায় বীরেন্দ্র ক্লাবের চুখতার জমাতিয়ার পা থেকে। কিন্তু মিনিট চারেক বাদেই পুলিশ রিক্রিয়েশন ক্লাবের বাদল দেববর্মা গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ‌ পরক্ষণে খেলার চেহারা অনেকটা পাল্টে যায়। পুলিশ আর.সি-র আক্রমণ ভাগের ফুটবলাররা ক্রমশ সুযোগ খুঁজতে থাকলে একসময় ভেদ করে ফেলে বীরেন্দ্র ক্লাবের রক্ষণভাগ। ২৪ ও ৩০ মিনিটের মাথায় পুলিশ আর.সি-র পক্ষে জুয়েল দেববর্মা পরপর দুটি গোল করলে ম্যাচের লাগাম পুলিশ দলের পক্ষে চলে আসে। প্রথমার্ধের অবশিষ্ট সময়ে আর কোনও গোলের হদিস মেলেনি। দ্বিতীয়ার্ধে পুলিশ দলের ফুটবলাররা গোলমুখী আক্রমণ করার চেয়ে রক্ষণভাগে একটু নজর বাড়ায়। তবে খেলার ৭৮ মিনিটের মাথায় বীরেন্দ্র ক্লাবের হাচুং জমাতিয়া আরেকটি গোল করলে ব্যবধান কমে দুই-তিন হয়। পরবর্তী সময়ে বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা চেষ্টা চালিয়ে গেলেও তৃতীয় গোলটি শোধ করার তেমন কোনও ফুরসৎ পায়নি। ৩-২ গোলে জয় ছিনিয়ে পুলিশ রিক্রিয়েশন ক্লাব জয়ের ধারা অটুট রেখে ৩ পয়েন্ট অর্জন করে পুলিশ দল ঘরে ফেরে। খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজয়ী পুলিশ দলের অনিকেত জমাতিয়াকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, খোকন সাহা, তপন কুমার নাথ ও অসীম বৈদ্য।‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top