News Flash

Image

ডিমা হাসাওয়ে অমৃত বৃক্ষ আন্দোলন ২০২৪-এর সূচনা দেবোলাল গার্লোসার

হাফলং (অসম), ১ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলায় অমৃত বৃক্ষ আন্দোলন ২০২৪-এর সূচনা করলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। অমৃত বৃক্ষ আন্দোলনের অধীনে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

ডিমা হাসাও জেলা প্রশাসন বন বিভাগের উদ্যোগে এবং হাফলঙে অবস্থিত আসাম রাইফেলস-র আগরতলা সেক্টরের সহযোগিতায় হাফলং আবর্ত ভবন প্রাঙ্গণে  ‘এক পেড় মা কে নাম’ শীর্ষক অমৃত বৃক্ষ আন্দোলন ২০২৪-এর অধীনে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবলাল গার্লোসা হাফলং আবর্ত ভবন প্রাঙ্গণে গাছের চারা বিতরণ করার পাশাপাশি বৃক্ষ রোপণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেন, ডিমা হাসাওয়ের ডিস্ট্রিক্ট কমিশনার সীমান্তকুমার দাস, সরকারি অন্যান্য কর্মকর্তা, আত্মসহায়ক গোষ্ঠী এবং সাধারণ জনগণ।

১ আগস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত বৃক্ষরোপণ অভিযানের লক্ষ্য, সমগ্র রাজ্যজুড়ে মোট তিন কোটি গাছ লাগানো, এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নাগরিকরা স্থানীয় বিতরণ কেন্দ্র থেকে ১ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত গাছের চারা সংগ্রহ করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে হবে ওয়েব পোর্টাল অথবা মোবাইল অ্যাপে। অংশগ্রহণকারীরা তাঁদের বৃক্ষরোপণের ছবি জিওট্যাগ করে আপলোড করতে পারেন।

Releated Posts

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top