শিমলা, ১ আগস্ট (হি.স.): প্রবল বৃষ্টিপাতের মধ্যেই মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল হিমাচল প্রদেশের শিমলা জেলার রামপুর এলাকা। বুধবার রাতে রামপুর এলাকার ঝাকরির সমেজ খুদে মেঘভাঙা বৃষ্টিতে তলিয়ে গিয়েছেন ১৯ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁদের খুঁজে পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্যদিকে, হিমাচল প্রদেশের মান্ডি জেলাতেও ভূমিধসের ঘটনা ঘটেছে। মান্ডির ডেপুটি কমিশনার অপূর্ব দেবগন বলেছেন, মান্ডির পাধার মহকুমার থালতুখোদে মেঘভাঙা বৃষ্টিতে একজনের মৃত্যু হয়েছে, ৯ জন নিখোঁজ। ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে রওনা হয়েছে জেলা প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম।

মেঘভাঙা বৃষ্টি শিমলায়; নিখোঁজ ১৯ জন, মান্ডিতে মৃত্যু একজনের
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















