News Flash

  • Home
  • দিনের খবর
  • ওয়ানাডে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৫৮; শোকস্তব্ধ কেরল, ফের বৃষ্টির ভ্রুকুটি
Image

ওয়ানাডে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৫৮; শোকস্তব্ধ কেরল, ফের বৃষ্টির ভ্রুকুটি

ওয়ানাড, ৩১ জুলাই (হি.স.): কেরলের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, বুধবার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৫৮-তে পৌঁছেছে। এখনও অনেকেই পাথর, কাদামাটির স্তুপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন ১২৮ জনের বেশি মানুষ। এই বিপর্যয়ের আবহেই ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, বৃষ্টি এখনই থামছে না কেরলে। আইএমডি পূর্বাভাসে জানিয়েছে, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড, কান্নুর এবং কাসারগোড জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জারি করা হয়েছে ‘কমলা’ সতর্কতা। এছাড়াও পাথানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিশুর এবং পালাক্কাদের জন্য ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে।তবে, বুধবার সকাল থেকে সেভাবে বৃষ্টি হয়নি, তাই উদ্ধারকাজ চলছে জোরকদমে। পুলিশ, প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী। বায়ুসেনা বাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। বুধবার দ্বিতীয় দিনে পড়ল উদ্ধার অভিযান।প্রবল বৃষ্টি ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে, মুন্ডাক্কাই, চূড়ামালা, আট্টামালা এবং নুলপুঢ়া গ্রাম। বহু মানুষ নদীতে ভেসে গেছেন বলে আশঙ্কা করা হছে। ভয়ঙ্কর এই বিপর্যয়ে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করে কেরলে বুধবার থেকে দু’দিন শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার ভোররাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে কেরলের ওয়ানাড জেলায়। বিস্তীর্ণ এলাকা ধূলিসাৎ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এদিন পর্যালোচনা বৈঠক করেছেন।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top