News Flash

Image

মণিপুরের ঊনবিংশতম রাজ্যপাল পদে শপথ লক্ষ্মণ প্রসাদ আচার্যের

ইমফল, ৩১ জুলাই (হি.স.) : মণিপুরের ঊনবিংশতম রাজ্যপাল পদে শপথ নিলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। আজ বুধবার সকাল সাড়ে নয়টায় ইমফলে অবস্থিত রাজভবনের দরবার হল-এ নবনিযুক্ত রাজ্যপালকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি সিদ্ধার্থ মৃদুল। বিদায়ী রাজ্যপাল সুশ্রী অনুসুইয়া উইকের স্থলাভিষিক্ত হয়েছেন লক্ষ্মণ প্রসাদ। উল্লেখ্য, গত বছর ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি মণিপুরের রাজ্যপাল পদে শপথ নিয়েছিলেন অনুসুইয়া উইকে।

নবাগত রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথিবর্গের মধ্যে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং, মণিপুর বিধানসভার অধ্যক্ষ টি সত্যব্রত সিং, রাজ্যের সব মন্ত্রী ও বিধায়কবর্গ, মুখ্যসচিব ড. বিনীত জোশি, ডিজিপি রাজীব সিং, পুলিশ ও আধাসেনা বাহিনীর শীর্ষ আধিকারিকগণ, রাজভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজেপির নেতৃবর্গ এবং বহু সরকারি ও বিশিষ্ট ব্যক্তিগণ।

শপথগ্রহণ পর্বের পর মুখ্যমন্ত্রী বীরেন সিং লক্ষ্মণ প্রসাদ আচার্যকে মণিপুরের অতিরিক্ত দায়িত্ব নেওয়ার জন্য স্বাগত জানিয়েছেন। তিনি রাজ্যের কল্যাণ ও উন্নয়নমূলক অগ্রগতির জন্য আগামী বছরগুলিতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ, জানান মুখ্যমন্ত্রী সিং।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দুপুরে গুয়াহাটির শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰের মিলনায়তনে অসমের ৩২-তম রাজ্যপাল হিসেবে পদ ও গোপনীয়তার শপথ নিয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি জাস্টিস বিজয় বিষ্ণোই।

গতকাল গুয়াহাটিতে অসমের রাজ্যপাল পদে শপথ নিয়ে বিকালের দিকে তিনি চলে আসেন ইমফলে। ইমফল বিমানবন্দরে লক্ষ্মণ প্রসাদ আচার্যকে উষ্ণ স্বাগত জানান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, রাজ্য বিধানসভার অধ্যক্ষ, রাজ্যের কয়েকজন মন্ত্রী, কয়েকজন বিধায়ক, মুখ্যসচিব, নিরাপত্তা উপদেষ্টা, ডিজিপি এবং রাজভবনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ৫৯ বছর বয়সি লক্ষ্মণ প্ৰসাদ আচার্যকে অসম ছাড়াও মণিপুরের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন রাষ্ট্রপতি।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top