News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • এলসি গেটে ডুয়েল গেট ফোনের ব্যবস্থা করে এনএফ রেলের ট্রেন পরিচালনায় সুরক্ষা ও দক্ষতা বৃদ্ধি
Image

এলসি গেটে ডুয়েল গেট ফোনের ব্যবস্থা করে এনএফ রেলের ট্রেন পরিচালনায় সুরক্ষা ও দক্ষতা বৃদ্ধি

গুয়াহাটি, ৩১ জুলাই (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) তার নেটওয়ার্কে লেভেল ক্রসিং (এলসি) গেটগুলিতে বিদ্যমান গেট ফোনগুলি ছাড়াও ডুয়াল গেট ফোন ইনস্টল করছে। এর ফলে গেট ফোনের বিফলতার সময়কাল হ্রাস করতে সহায়ক হয় যা প্রায়ই অপারেশনাল সম্বন্ধীয় সমস্যার কারণ হয়ে থাকে।এই প্রচেষ্টার উদ্দেশ্য সময়ানুবর্তিতার ক্ষতির পরিমাণ কমানো এবং সুরক্ষা ব্যবস্থা উন্নত করা। ডুয়াল গেট ফোন চালু করায় গেটম্যান এবং স্টেশন মাস্টারদের মধ্যে নির্বিঘ্ন যোগাযোগের সুবিধা প্রদান করবে, যা সময়মতো সমন্বয় নিশ্চিত করে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে ১,৪৪৭টি লেভেল ক্রসিং গেটের মধ্যে এখন পর্যন্ত ১,০৩০টি গেটে ডুয়েল গেট ফোনের ব্যবস্থা করা হয়েছে। নন-ইন্টারলকড লেভেল ক্রসিং গেটগুলিতে ভয়েস রেকর্ডিং সুবিধাও প্রদান করা হয়েছে। এই প্রচেষ্টা রেলওয়ের পরিচালনগত দক্ষতা এবং যাত্রীদের সুরক্ষা উন্নত করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রতিশ্রুতিকে গুরুত্ব দেয়।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে আজ বুধবার এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন। বিবৃতিতে তিনি জানান, কাটিহার ডিভিশনে ৪০টি এলসি গেট, আলিপুরদুয়ার ডিভিশনে ২৫৩টি গেট, রঙিয়া ডিভিশনে ২৯০টি গেট, লামডিং ডিভিশনে ১৬৩টি গেট এবং তিনসুকিয়া ডিভিশনে ২৮৪টি গেটে ইতিমধ্যেই ডুয়াল গেট ফোন উপলব্ধ করানো হয়েছে।

চলতি বছরের জুন মাসে কাটিহার ডিভিশনে আটটি এলসি গেট এবং রঙিয়া ডিভিশনে চারটি এলসি গেটে ভয়েস রেকর্ডিং সুবিধা প্রদান করা হয়েছে।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top