News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধভাবে ফুটপাত দখল করে বসা ব্যবসায়ীদের উচ্ছেদ করল আগরতলা পুর নিগম
Image

অবৈধভাবে ফুটপাত দখল করে বসা ব্যবসায়ীদের উচ্ছেদ করল আগরতলা পুর নিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই:
আগরতলা পুর নিগমের টাক্স ফোর্স বাহিনী আবারো ফুটপাত দখল মুক্ত অভিযানে সামিল হয়েছে। পুরানো মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তার পাশে যেসব দোকানে বেআইনিভাবে সরকারের জায়গা জবরদখল করে ব্যবসা করছে তাদেরকে উচ্ছেদ করা হয়।

রাজধানী আগরতলা শহর এলাকাকে বেআইনি জবরদখলমুক্ত করার জন্য পুর নিগমের তরফে প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার পুরনো মোটরস্ট্যান্ড থেকে চন্দ্রপুরে আসার পথে রাস্তার দুপাশে যেসব দোকানপাট বেআইনিভাবে অস্থায়ীভাবে গড়ে উঠেছে সেগুলি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।  চন্দ্রপুর পর্যন্ত এই অভিযান চালানো হবে বলে অভিযানকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন।

এসব অবৈধ জবরদখল তাদের কারণে যাতায়াতে অসুবিধের সৃষ্টি হচ্ছে। এমনকি রাস্তার দুপাশ জবরদখল করার ফলে যাতায়াতে অসুবিধা হওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে। সে কারণেই পুরো নিগমের টাক্স ফোর্স বাহিনী এ ধরনের অভিযানে নেমেছে বলে জানানো হয়েছে।

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top