News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব আগরতলা থানার পুলিশের জালে কুখ্যাত ৫ চোর
Image

পূর্ব আগরতলা থানার পুলিশের জালে কুখ্যাত ৫ চোর

আগরতলা, ৩১ জুলাই: চুরি যাওয়া দুটি বাইক, টমটম সহ পাঁচ জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত সপ্তাহে বাইক, টমটম চুরি মামলা থানায় দায়ের করা হয়েছিল। তাছাড়াও, কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায় থেকে বাইক চুরির অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ।অবশেষে প্রান্তোষ দেব নামে এক অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তার বিরুদ্ধে আগেও মামলা দায়ের করা হয়েছিল। তার কাছ থেকে দু’টি বাইক এবং টমটম উদ্ধার করা হয়েছে। সে চুরি যাওয়া বাইক এবং টমটম বনকুমীর নাথ পাড়া সংলগ্ন এলাকার জঙ্গলে লুকিয়ে রেখেছিল। তাকে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের আরও চারজনকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ।

এদিন তিনি আরও বলেন, তাঁদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের আরও নাম উঠে আসবে। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top