News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতকে এখন ইতিবাচক নজরে দেখছেন বিশ্ব নেতারা : প্রধানমন্ত্রী
Image

ভারতকে এখন ইতিবাচক নজরে দেখছেন বিশ্ব নেতারা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): সমগ্র বিশ্বের বিনিয়োগকারীরা এখন ভারতে আসতে চায়। ভারতকে এখন ইতিবাচক নজরে দেখছেন বিশ্ব নেতারা। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে “বিকশিত ভারতের পথে যাত্রা – বাজেট পরবর্তী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, নীতি আয়োগের বৈঠকে আমি মুখ্যমন্ত্রীদের বলেছিলাম, প্রতিটি রাজ্যের উচিত বিনিয়োগকারী-বান্ধব দলিল তৈরি করা। বিনিয়োগ আকৃষ্ট করার জন্য রাজ্যগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত। আমি চাই না আমার দেশের কোনও রাজ্য পিছিয়ে থাকুক।এবারের কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এবারের বাজেটে প্রধানমন্ত্রী প্যাকেজ ২ লক্ষ কোটি টাকা ঘোষণা করা হয়েছে।  এর ফলে ৪ কোটি যুবক উপকৃত হবে। এই প্রধানমন্ত্রী প্যাকেজ সামগ্রিক এবং ব্যাপক।” মোদী বলেছেন, “অনিশ্চয়তায় পরিপূর্ণ বিশ্বে, ভারতের মতো বৃদ্ধি এবং স্থিতিশীলতা খুবই ব্যতিক্রম… ভারতই একমাত্র দেশ যেখানে উচ্চ প্রবৃদ্ধি এবং নিম্ন মুদ্রাস্ফীতি রয়েছে। আমাদের আর্থিক বিচক্ষণতা বিশ্বের জন্য একটি রোল মডেল, বিশ্বব্যাপী ভারতের অংশীদারিত্ব বৃদ্ধি ১৬ শতাংশ। গত ১০ বছরে অর্থনীতিতে একাধিক আঘাতের পরেও এমনটা হয়েছে, যদি এই চ্যালেঞ্জগুলি না আসত তবে ভারত একটি উচ্চ অবস্থানে থাকত।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top