News Flash

  • Home
  • Uncategorized
  • প্রগতি প্লে সেন্টারের প্র্যাকটিস জোর কদমে
Image

প্রগতি প্লে সেন্টারের প্র্যাকটিস জোর কদমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।প্রগতি মাঠে নিজেদের মধ্যে এক প্র্যাকটিস ম্যাচ হলো মঙ্গলবার। এতে অনূর্ধ্ব ১৩ এবং ১৫ বছরের ক্রিকেটারদের মিলিয়ে দল গঠন করা হয়। ম্যাচে প্রগতি এ দল প্রথম ব্যাট করে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৭৩ রান। ব্যাট হাতে দলের হয়ে  দিপজ্যোতি বণিক সর্বাধিক ৫৭ রান করে নট আউট থাকে। এছাড়া শ্রেষ্ঠাংশু দেব ২০, প্রাঞ্জল দাস ১৪, অনিকেশ বিশ্বাস ১৬ রান করে । বোলিংয়ে আয়ুষ্মান একাই ৫টি উইকেট নেয়। এছাড়া রাহুল মিয়া একটি উইকেট নেয়। পাল্টা ব্যাট করতে নেমে প্রগতি বি দল জয়ের জন্য ১৭৪ রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে রাহুল মিয়া ৪৫, ইয়াস দেববর্মা ২৮, উদিত্য ২০ রান করে। বেশ জমজমাটই হলো ম্যাচটি। কার্যত, প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট শুরুর আগে এ ধরনের প্র্যাকটিস ম্যাচের যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top