News Flash

  • Home
  • দেশ
  • রবিতে সাগর উত্তাল হওয়ার সম্ভাবনা, মৎস্যজীবীদের জন্য জারি সতর্কতা
Image

রবিতে সাগর উত্তাল হওয়ার সম্ভাবনা, মৎস্যজীবীদের জন্য জারি সতর্কতা

কলকাতা, ২৮ জুলাই (হি.স.): গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা। এর ফলে রবিবার সমুদ্র উত্তাল হয়ে ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে, এমনটাই পূর্বাভাস। হাওয়া অফিস সতর্ক করেছে যে, আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় সতর্কতা অবলম্বন করা উচিত।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে এদিন নিম্নচাপ গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সমুদ্র ও নদী উত্তাল হওয়ার সম্ভবনা। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ঝোড়ো হাওয়ার সঙ্গে ভূপৃষ্ঠের বাতাসের গতিবেগ এদিন থাকতে পারে ৪০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। জানা যাচ্ছে, নিম্নচাপটি ওডিশার দিকে অগ্রসর হচ্ছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top