News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের বিদায়ী রাজ্যপাল কাটারিয়ার ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের, পাঞ্জাবেও কৃতিত্ব প্রদর্শনের জন্য শুভকামনা
Image

অসমের বিদায়ী রাজ্যপাল কাটারিয়ার ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের, পাঞ্জাবেও কৃতিত্ব প্রদর্শনের জন্য শুভকামনা

গুয়াহাটি, ২৮ জুলাই (হি.স.) : অসমের বিদায়ী রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। পাশাপাশি নতুন দায়িত্বপ্রাপ্ত পাঞ্জাব এবং চণ্ডীগড়েও তিনি সুনামের সঙ্গে কৃতিত্ব প্রদর্শন করবেন বলে আশা ব্যক্ত করে শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বিদায়ী রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসক হিসেবে নিয়োগের পর রাজ্যে উৎকৃষ্ট সেবা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিজের এক্স হ্যান্ডলে ড. শর্মা, রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করে আরও বলেছেন, ‘অসম তথা আমাদের সরকার মাননীয় রাজ্যপাল শ্রী গুলাবচাঁদ কাটারিয়া জি-এর পরামর্শ ও নির্দেশনায় প্রচুর উপকৃত হয়েছে। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রাজ্যের সেবা করেছেন।’

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top