News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মায়ের মন্দীরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ত্রিস্তরীয় নির্বাচনের প্রচার শুরু করলেন মন্ত্রী
Image

মায়ের মন্দীরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ত্রিস্তরীয় নির্বাচনের প্রচার শুরু করলেন মন্ত্রী

আগরতলা, ২৭ জুলাই: আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদ নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুলভোটে জয়যুক্ত করার লক্ষ্যে শনিবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ডোর টু ডোর কর্মসূচীতে অংশগ্রহন করলো মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। প্রথমে জোলাইবাড়ী ব্লকের অধীনে শান্তি নিকেতন পাড়ায় মায়ের মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মায়ের আশির্বাদ নিয়ে জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ৮ নং আসনের বিজেপি মনোনিত প্রার্থী তাপস দত্ত ও জেলা পরিষদের ১৩ নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী শিল্পী নমঃ কে সঙ্গেনিয়ে ডোর টু ডোর কর্মসূচীতে অংশগ্রহন করেন। তাপস দত্ত বিগত দিনেও জোলাইবাড়ী বাসীর কাছের লোকহিসাবে বিশেষ পরিচিতি লাভকরেছে। বিগতদিনে জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েতসমিতির ভাইস চেয়ারম্যানের পদে ছিলেন তাপস দত্ত। তিনি কোনোপ্রকার ভেদাভেদ ছারা সমস্তপ্রকারের সরকারি সুযোগ সুবিধাগুলি লোকজনের কাছে পৌঁছে দিয়েছে। তাই সকলে আশাবাদী আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনে পঞ্চায়েত সমিতির ৮ নং আসন থেকে তাপস দত্ত বিপুল ভোটে জয়লাভ করে লোকজনের সার্বিক উন্নয়নে ও এলাকার সার্বিক উন্নয়নে কাজকরেযাবেন। তাই আজকের এই কর্মসূচীতে সকলে তাপস দত্তকে দুহাত তুলে আশির্বাদ করেছেন। দুই প্রার্থীর নির্বাচনের প্রচার শেষ করে জেলাপরিষদের ১২ নং আসনের বিজেপি মনোনিত প্রার্থী শম্ভু মানিকের হয়ে প্রচারে বেরহলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। আজকের এই প্রচার শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান বিগত বাম আমলে ত্রীস্তরীয় নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে পারতোনা। বর্তমানসময়ে রাজ্যে বিজেপি , আই পি এফ টি ও তিপ্রামথা দলের জোট সরকার গঠনের পর গনতন্ত্রে বিশ্বাস করছে সকলে । তাই ত্রিস্তরীয় নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিরোধীরা প্রার্থীদিয়েছে। বিরোধীরা প্রার্থী দিলেও সকলে বিগতদিনে যেইভাবে সি পি আই এমকে বর্জন করেছে একইভাবে আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যারা প্রার্থীদিয়েছে তাদেরকে সকলে বর্জন করবে। আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলে জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top