News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চন্দ্রনগরে  বিজেপি প্রার্থীদের সমর্থনে পদযাত্রা ও সভা অনুষ্ঠিত 
Image

চন্দ্রনগরে  বিজেপি প্রার্থীদের সমর্থনে পদযাত্রা ও সভা অনুষ্ঠিত 

বিশালগড়, ২৭ জুলাই : শনিবার বিশালগড়ের চন্দ্রনগর থেকে বাইদ্যারদিঘী  বাজার পর্যন্ত সুবিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে।সিপাহীজলা জেলা পরিষদের পাঁচ নং আসনের  বিজেপি মনোনীত প্রার্থী সুমিত্রা দাসের  সমর্থনে সুবিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। 

শেষে বাইদ্যারদিঘী বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ।  পদযাত্রা  ও পথসভায় অংশ নেন বিশালগড়ের বিধায়ক তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। এছাড়া ছিলেন বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, সহসভাপতি অমল দেবনাথ,  জেলা পরিষদের প্রার্থী সুমিত্রা দাস, বিশালগড় মন্ডল সহ সভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা, সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি ফেরদৌস মিয়া, গোলাঘাটি মন্ডল সহ সভাপতি নারায়ণ দেবনাথ প্রমুখ। পদযাত্রায় বাইদ্যারদিঘী এবং চন্দ্রনগর পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা অংশ নেন।  বাইদ্যারদিঘী বাজারে  বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন সিপিএমের  পঁচিশ বছর দুর্নীতি আর দলবাজি হয়েছে । কিন্তু বর্তমান বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতিতে সকলের কাছে আবাসন প্রকল্পের ঘর, বিদ্যুৎ, ঘরে ঘরে পানীয় জল সহ সকল সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিচ্ছে। 

 বিশালগড়ে দুই বিধায়ক হত্যা থেকে শুরু করে নারকীয় সন্ত্রাসের সাক্ষী। কিন্তু আজ বিশালগড়ে একটিও অশান্তির ঘটনা নেই। গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে মানুষ অবাধে ভোটাধিকার প্রয়োগ করেছে।   গনবর্জিত কংগ্রেস এবং সিপিএম    পঞ্চায়েত নির্বাচনেও অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু তারা প্রার্থী খুঁজে পায়নি। জেলা পরিষদের কয়েকটি আসনে লড়াই করছে। এই আসনগুলিতে বিজেপির জয় সুনিশ্চিত ।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top