News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষতা শৈলী থেকে শুরু করে ইতিবাচক ভূমিকায় ঘিলাতলি স্কুল
Image

দক্ষতা শৈলী থেকে শুরু করে ইতিবাচক ভূমিকায় ঘিলাতলি স্কুল

কল্যাণপুর, ২৭ জুলাই: শিক্ষা সপ্তাহ উদযাপন হোক শিক্ষার স্বার্থে, শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রতিটা পদক্ষেপ হউক সমাজকে বলিষ্ঠ করার স্বার্থে, শিক্ষাঙ্গনকে ব্যবহার করে আগামী প্রজন্মকে নতুনভাবে পথ চলতে উৎসাহিত করার প্রচেষ্টা তৈরি করেই পালিত হোক শিক্ষা সপ্তাহ, এমনটাই কাম্য।

অযথা একটা বিশেষ অংশকে তুষ্ট করতে গিয়ে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার দিকে আঙ্গুল উঠুক এমন পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকলেই বোধহয় শিক্ষা সপ্তাহ উদযাপন যথার্থতা লাভ করতে পারে।

একদিকে যেমন রাজ্যের শিক্ষা ব্যবস্থার নিরিখে শিক্ষা সপ্তাহ উদযাপন বিভিন্ন ক্ষেত্রে বিতর্ক তৈরি করেছে, ঠিক এর  পাশাপাশি কিছু কিছু বিদ্যালয় অভিনব উদ্যোগ গ্রহণ করে প্রকৃত অর্থেই শিক্ষা সপ্তাহকে নব আঙ্গিকে প্রকাশ করেছে। এমনই এক বিদ্যালয় হচ্ছে খোয়াই জেলার কল্যাণপুরের ঘিলাতলী বাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়। বলা প্রয়োজন এই বিদ্যালয়টি এই সময়ের মধ্যে নিজের মতো করে সমাজ সচেতনতা থেকে শুরু করে সার্বিকভাবে সৃষ্টিশীল মানসিকতার প্রসারে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে চলেছে নিরন্তর ভাবেই।

চলতি শিক্ষা সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা সম্মিলিতভাবে কখনো মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে, কখনো চিত্রাঙ্কন থেকে শুরু করে ফুড সাইন্সের উপর প্রদর্শনী করা বা সার্বিকভাবে দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রদর্শনী, সৌন্দর্য সচেতনতার প্রসার থেকে শুরু করে বৃক্ষরোপণের মত কর্মসূচির মাধ্যমে একদিকে শুধুমাত্র সারম্বরে শিক্ষা সপ্তাহ উদযাপন করেছেন ঘটনা তা না, সমাজকে নতুন দিশায় আলোকিত করেছেন নানাভাবেই।

 যদিও আরো একদিন এই আয়োজনের বাকি, তারপরেও বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং একটা অংশের অভিভাবকেরা খুশি অভিনব এবং সমাজ হিতৈষী পদক্ষেপ এর মধ্য দিয়ে ঘিলাতলী বাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের এই শিক্ষা সপ্তাহ উদযাপন নিয়ে। আক্ষরিক অর্থেই বলা যায়, রাজ্যের কয়েকটি বিদ্যালয়ে যেমন শিক্ষা সপ্তাহ ঘিরে বিতর্ক এখনো চলছে, ঠিক একই রকম ভাবে গ্রামীণ জনপদের ঘিলাতলী বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সত্যিকারের অর্থে শিক্ষা সপ্তাহ উদযাপন করে রীতিমতো নজির তৈরি করেছে।

Releated Posts

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top