News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রের পালঘরে লাইনচ্যুত মালগাড়ি, প্রভাবিত হল না লোকাল ট্রেন পরিষেবা
Image

মহারাষ্ট্রের পালঘরে লাইনচ্যুত মালগাড়ি, প্রভাবিত হল না লোকাল ট্রেন পরিষেবা

পালঘর, ২৭ জুলাই (হি.স.) : মহারাষ্ট্রের পালঘর জেলায় লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। শনিবার পালঘরের বোইসার রেলস্টেশনের কাছে একটি মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। লাইনচ্যুত হওয়ার কারণে লোকাল ট্রেনগুলিতে কোনও প্রভাব পড়েনি, লক্ষ্য ট্রেনগুলি সময়মতো চলছে।পশ্চিম রেলের সিপিআরও জানিয়েছে, শনিবার পালঘরের বোইসার রেলস্টেশনের কাছে একটি মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে, মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে লোকাল ট্রেন পরিষেবায় কোনও প্রভাব পড়েনি।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top