News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
Image

শিলিগুড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

শিলিগুড়ি, ২৭ জুলাই (হি. স.) :  শিলিগুড়ির ফাঁসিদেওয়া বিধাননগর জাতীয় সড়ক-৩১-এ ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে । খবর লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছন,  ওই বাইক চালক বিধাননগর থেকে মুরলিগঞ্জের দিকে যাচ্ছিলেন। তখন একটি ট্রাক পেছন থেকে বাইকটিকে সজোরে ধাক্কা দেয়, এতে বাইক চালক রাস্তায় পড়ে যান। এরপর ট্রাকটি বাইক চালককে পিষে দিয়ে সামনে চলে যায়। তবে চালক ট্রাকটি মুরলিগঞ্জ চেকপোস্টে রেখে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। একইসঙ্গে পুলিশ ট্রাক ও দুর্ঘটনাকবলিত বাইকটি বাজেয়াপ্ত করে চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। 

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top