ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল টুর্নামেন্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মৌচাক ক্লাব খেলবে স্কাইলার্কের বিরুদ্ধে। বেলা সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। টিএফএ আয়োজিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবলের তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচ বলা যেতে পারে। স্কাইলার্ক টানা দুই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট তালিকার প্রথম সারিতে অবস্থান করছে। যদিও ত্রিপুরা স্পোর্টস স্কুল সম সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের নিরিখে তালিকার শীর্ষে উন্নীত হয়েছে। স্কাইলার্ক রয়েছে দ্বিতীয় শীর্ষে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এনএসআরসিসি-কে তিন গোলে এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে পুলিশ রিক্রিয়েশন ক্লাবকে ন্যূনতম গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে এগোচ্ছে। পক্ষান্তরে মৌচাক ক্লাব পরপর দুই ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে ড্র তে ম্যাচ নিষ্পত্তি করে পয়েন্টের ভাগ পকেটে নিয়ে এগোচ্ছে। প্রথম ম্যাচে পুলিশ রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে এক এক গোলে ড্র এবং দ্বিতীয় ম্যাচ এনএসআরসিসি-র সঙ্গে গোলশূন্য ড্র করে দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়েছে। আগামীকালের ম্যাচে স্কাইলার্ক চাইছে জয়ের হ্যাটট্রিক করে নিতে। অপরদিকে মৌচাক চাইছে প্রথম জয়ের স্বাদ পেতে। মোটকথা ম্যাচ অনেকটা জমজমাট হবে বলে ফুটবল প্রেমীদের ধারণা।

বি ডিভিশন ক্লাব ফুটবল লীগে স্কাইলার্ক আজ মৌচাকের মুখোমুখি
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















