News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উমাকান্ত বাংলা মিডিয়ামে বিদ্যালয়ে ছাত্র বিবাদের ঘটনায় বিদ্যালয় কতৃপক্ষের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান এসএফআই এর
Image

উমাকান্ত বাংলা মিডিয়ামে বিদ্যালয়ে ছাত্র বিবাদের ঘটনায় বিদ্যালয় কতৃপক্ষের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান এসএফআই এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: রাজধানী আগরতলা শহরের অন্যতম বনেদী স্কুল উমাকান্ত বাংলা মিডিয়ামে গত ২৪ জুলাই সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র সংগঠন এসএফআই এর তরফ থেকে স্কুল কর্তৃপক্ষের কাছে শুক্রবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

উমাকান্ত বাংলা মিডিয়াম একাডেমীতে ছাত্রদের মধ্যে সংঘর্ষ সহ পঠনপাঠনের ক্ষেত্রে তৈরী হওয়া বিভিন্ন সমস্যাগুলি দূর করার দাবিতে প্রধানশিক্ষকের নিকট এসএফআই সদর বিভাগীয় কমিটি  শুক্রবার ডেপুটেশন প্রদান করেছে।

ডেপুটেশন প্রদান কালে সংগঠনের কর্মকর্তারা উমাকান্ত বাংলা মিডিয়াম একাডেমিতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়। কর্তৃপক্ষ তাদের সঙ্গে সহমত পোষণ করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য ইতিমধ্যেই উমাকান্ত স্কুলে সংগঠিত ঘটনার পরিপ্রেক্ষিতে অভিভাবক ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পর এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top