News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে রাজপথে বিক্ষোভ মিছিল প্রদেশ বিভিন্ন শাখা সংগঠনের 
Image

কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে রাজপথে বিক্ষোভ মিছিল প্রদেশ বিভিন্ন শাখা সংগঠনের 

আগরতলা, ২৬ জুলাই: জনকল্যাণ বিরোধী বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার। সরকার ভাঙার ভয়ে অন্ধপ্রদেশ এবং বিহারের জন্য পৃথক ভাবে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। আজ কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে রাজপথে বিক্ষোভ মিছিল করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন।এদিন মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিটি সেন্টার গিয়ে শেষ হয়েছে। এদিন বাজেটের প্রতিলিপি পুড়ালেন কংগ্রেসের নেতৃত্বরা।

যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, কেন্দ্রীয় সরকারে বাজেট জনকল্যান বিরোধী। ছাত্র যুব,বেকার বিরোধী বাজেট পেশ করেছে। পাশাপাশি, নারী,কৃষক, শ্রমিক বিরোধী বাজেট। এই বাজেট বিজেপি সরকারের গদি বাঁচানোর সাধারণ বাজেট। তাঁর দাবি, সরকার ভাঙার ভয়ে অন্ধপ্রদেশ এবং বিহারের জন্য পৃথক ভাবে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। অন্যান্য রাজ্যগুলিকে পৃথক অর্থ বরাদ্দ করা হয়নি। 

প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী বলেন, মহিলাদের স্বশক্তিকরনের বিষয়ে কোন কিছু উল্লেখ নেই। মহিলাদের সুরক্ষার বিষয় নিয়েও কোন কথা বলা হয় নি।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top