News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা রেলস্টেশন থেকে দুই টাউটকে গ্রেফতার করে জিআরপি
Image

আগরতলা রেলস্টেশন থেকে দুই টাউটকে গ্রেফতার করে জিআরপি

আগরতলা, ২৬ জুলাই: গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে ভারতীয় দুই টাউটকে  গ্রেফতার করল জিআরপি পুলিশ। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস। 

প্রসঙ্গত, সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ চলছে। বাংলাদেশীদের সেই বিষয়ে সীমান্ত রক্ষী বাহিনী আধিকারিকদের জানানোর পরেও অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না একমাত্র দালাল চক্রের কারণে।বাংলাদেশীদের প্রতিনিয়ত অনুপ্রবেশের জন্য সাহায্য করে চলছেন একটি দালাল চক্র। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানা, আরপিএফ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা দপ্তর  আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়েছে। 

জিআরপি থানার ওসি তাপস দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ভারতীয় দুই টাউট আগরতলা রেলস্টেশনে আসছেন। সেই খবরের ভিত্তিতে জিআরপি, আরপিএফ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা দপ্তর আগরতলা রেল স্টেশনে উত পেতে বসে থাকে। আগরতলা রেলস্টেশনে পৌঁছা মাত্রই তাদেরকে গ্রেফতার করে জিআরপি থানায় নিয়ে গিয়েছে। 

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা বিপ্লব কর্মকার ও বিশাল দত্ত। তাদের বিরুদ্ধে আগেও থানায় মামলা ছিল। তারা বাংলাদেশীদের ভারতে অনুপ্রবেশের কাজে প্রতিনিয়ত সাহায্য করতেন।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top