News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্তদের পাশে বৃহন্নলারা
Image

গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্তদের পাশে বৃহন্নলারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: বর্তমান সমাজে দাঁড়িয়ে মানবিকতার এক নিদর্শন রাখল তৃতীয় লিঙ্গের জনগণেরা। জীবন সংগ্রামের মধ্যেও সামাজিক দায়বদ্ধতা তাঁদেরও রয়েছে, তাঁরাও এই ভারতেরই নাগরিক তা যেন এই সমাজকে আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।

গন্ডাছড়ার ঘটনায় সর্বহারা হয়ে অস্থায়ী শিবিরগুলিতে দিন অতিবাহিত করছেন ক্ষতিগ্রস্তরা। হারিয়েছেন সবকিছু। এবার এই ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের জনগণ। সমাজের অনেকেই যাদের তুচ্ছতাচ্ছিল্য করে। বাসে ট্রেনে তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, এবার তাঁরাই সাহায্যের হাত বাড়িয়ে দিল গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্থ নাগরিকদের দিকে। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকেরা তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য গত ১২ জুলাই গন্ডাছড়ায় ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা। দুষ্কৃতীদের তান্ডব এবং তান্ডব এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। নিজেদের বাড়ি ঘর সর্বস্ব হারিয়ে এখন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন তারা। শুক্রবার তৃতীয় লিঙ্গের নাগরিকেরা কয়েকজন মিলে তাদের নিজের জমানো টাকা থেকে মহিলা এবং শিশুদের জন্য জামা কাপড় কিনে তাদের হাতে তুলে দিয়েছেন।

বৃহন্নলাদের মধ্যে থেকে একজন বলেন উঠেন, “তোমরা যে টাকা দাও সেই টাকা থেকেই তোমাদেরকে সাহায্য করলাম, ভগবান সবকিছু ঠিক করে দেবে ভরসা রেখো”। তাদের এই সাহায্যে ক্ষতিগ্রস্ত মহিলারা কান্নায় ভেঙে পড়েন। বৃহন্নলারা প্রতিনিয়ত সামাজিকভাবে অবহেলিত হন। বিভিন্ন জায়গায় তাঁদের চরম বাস্তবতার সম্মুখীন হতে হয়। যদিও ধীরে ধীরে তাঁরা এখন সমাজের মূল স্রোতে মিশে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তবুও সংগ্রাম অব্যাহত। নিজেদের এই সংগ্রামের মধ্যেও সাধারণ মানুষের পাশে থেকে যে সামাজিক দায়বদ্ধতার নিদর্শন তাঁরা রাখলেন তা বর্তমান সমাজে সত্যি প্রশংসনীয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top