News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন ফুটবলে কল্যাণ সমিতিকে হারিয়ে জয় অব্যাহত স্পোর্টস স্কুলের
Image

বি-ডিভিশন ফুটবলে কল্যাণ সমিতিকে হারিয়ে জয় অব্যাহত স্পোর্টস স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত ত্রিপুরা স্পোর্টস স্কুলের। টানা দ্বিতীয় জয়। বৃহস্পতিবারে হারিয়েছে কল্যাণ সমিতিকে। ৪-২ গোলের ব্যবধানে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লিগ ফুটবলের ৮ম ম্যাচে আজ, বৃহস্পতিবার ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-২ গোলের ব্যবধানে কল্যাণ সমিতিকে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। প্রথমার্ধেই বিজয়ী দল ৩-০ গোলে এগিয়ে ছিল। গোলের শুরু প্রথমার্ধের ৮ মিনিটের মাথায়, নব কিশোর সিংহর পা থেকে। ৪ মিনিট বাদে দ্বিতীয় গোল অপজিৎ ত্রিপুরার সৌজন্যে। ৭ মিনিট বাদে বীরু জমাতিয়া আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করে নেয়। প্রথমার্ধে কল্যাণ সমিতির খেলোয়াররা তেমন আক্রমণ রচনা করতে পারেনি এবং গোল পরিশোধের সুযোগ পায়নি। দ্বিতীয়ার্ধে কল্যাণ সমিতির ছেলেরা পাল্টা আক্রমণ রচনা করলে ৫১ মিনিটের মাথায় জন জমাতিয়া এবং ৬২ মিনিটের মাথায় ভক্ত সাধন জমাতিয়া পর পর দুটো গোল করলে একদিকে যেমন ব্যবধান কমে দুই-তিন হয়। অপরদিকে খেলায় অনেকটা গতি আসে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছেলেরা রক্ষণভাগে গুরুত্ব বাড়িয়ে দেয়। উপরন্ত খেলার একেবারে অন্তিম সময়ে নব কিশোর সিংহ নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান বেড়ে চার দুই হয়। শেষ পর্যন্ত ত্রিপুরা স্পোর্টস স্কুল  ৪-২ গোলে জয় ছিনিয়ে লাগাতর জয়ের স্বাদ পায় এবং পুরো ৩ পয়েন্ট অর্জন করে নেয়। ৫ দিন আগে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩-০ গোলের ব্যবধানে নবোদয় সংঘ কে পরাজিত করেছিল।  আজ, বৃহস্পতিবার, তাদের দ্বিতীয় জয়। এই জয়ের সুবাদে ত্রিপুরা স্পোর্টস স্কুল এখন পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে।‌ এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু-দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস, অসীম বৈদ্য ও পল্লব চক্রবর্তী।



Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top