News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিরোধীদের সাংগঠনিক দুর্বলতার কারণে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারেনি : প্রদেশ বিজেপি সভাপতি  
Image

বিরোধীদের সাংগঠনিক দুর্বলতার কারণে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারেনি : প্রদেশ বিজেপি সভাপতি  

আগরতলা, ২৫ জুলাই: বিরোধীদের সাংগঠনিক দুর্বলতার কারণে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারেনি। তার দায়ভার বিজেপি সরকারের নয়। অন্যান্য নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন। আজ সাংবাদিক সম্মেলন করে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

এদিন তিনি বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে মোট ৬৩৭০ টি আসন রয়েছে। তার মধ্যে ৪৫৫০ টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি মনোনীত প্রার্থিরা। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে ১৮২০ আসনে গ্রাম পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তেমনি,  পঞ্চায়েত সমিতি নির্বাচনে মোট আসন রয়েছে ৪২৩টি। তার মধ্যে ২৩৫ টি আসনেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। অর্থাৎ ১৮৮ টি আসনে এবারের পঞ্চায়েত সমিতি নির্বাচনে লড়াই অনুষ্ঠিত হবে। 

এদিন তিনি আরও বলেন, একই ভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জিলা পরিষদে মোট আসন সংখ্যা ১১৬। তারমধ্যে ২০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। অর্থাৎ ২০ টি আসনে জিলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জয়ের জন্য বিজেপির সমস্ত কার্যকতা এবং ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। 

তাঁর কথায়, লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে স্পষ্ট যে জনগণ বিজেপি সরকারের পাশে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের স্বার্থে যে উন্নয়নমূলক কাজ করছেন তার প্রমাণ নির্বাচনের ফলাফল। 

তাঁর কটাক্ষ, সিপিএমের রাজত্বে বহু কংগ্রেস কর্মী ঘর ছাড়া হয়েছেন, বহু কংগ্রেস কর্মী খুন হয়েছেন। আজ রাজ্যে বামগ্রেসের আঁতাত হয়েছে। অন্যান্য নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন।

এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বলেন, পঞ্চায়েত নির্বাচন হওয়ার আগেই গ্রাম পঞ্চায়েতে, জিলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতির ৭১ শতাংশ আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই ব্যাপক জয়ের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্যকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top