News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমন সার্ভিস সেন্টারের ১৫ তম  বার্ষিক দিবস উদযাপন
Image

কমন সার্ভিস সেন্টারের ১৫ তম  বার্ষিক দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই: দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও কমন সার্ভিস সেন্টারগুলি পরিষেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বৃহস্পতিবার রাজ্যে ও কমন সার্ভিস সেন্টার দিবস পালন করা হয়।

পরিষেবা ক্ষেত্রকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে কমন সার্ভিস সেন্টারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। কাজকর্মের গতি আরো বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কমন সার্ভিস সেন্টারের ১৫ তম  বার্ষিক দিবস উদযাপন করা হলো ত্রিপুরাতেও।  আগরতলা সুকান্ত একাডেমিতে অনুষ্ঠানটি হয়।

উপস্থিত ছিলেন দিল্লি কমন সার্ভিস সেন্টারের প্রধান কার্যালয় থেকে আগত ভগবান পাতিল ও ত্রিপুরা রাজ্যের সিএসসির প্রধান বিশ্বজিৎ দেবনাথ সহ অন্যান্যরা। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ভালো পরিষেবা দেওয়ার জন্য পুরস্কার প্রদান করা হয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top