News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ার হিংসাত্মক ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে আমরা বাঙালি দল
Image

গন্ডাছড়ার হিংসাত্মক ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে আমরা বাঙালি দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই:  গন্ডাছড়ার হিংসাত্মক ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে আমরা বাঙালি দল। 

ধলাই জেলার গন্ডাছড়ায় সম্প্রতি ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার বিচার বিভাগীয় তদন্তের জোরালো দাবি জানিয়েছে আমরা বাঙালি দল। 

বুধবার আমরা বাঙালির রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের সম্পাদক অভিযোগ করেন, গন্ডাছড়ার  ঘটনার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর এই আন্দোলন করার অনুমতি দেয়নি প্রশাসন। সরকার ও প্রশাসনের এ ধরনের মনোভাবের তীব্র সমালোচনা করেছে দল। 

গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ এবং এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখার স্বার্থে টিএসআর ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন আমরা বাঙালি দলের সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top