News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্রেইন টিউমারে আক্রান্ত নবম শ্রেণীর পড়ুয়া মন্দিরা, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি পরিবারের
Image

ব্রেইন টিউমারে আক্রান্ত নবম শ্রেণীর পড়ুয়া মন্দিরা, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৪ জুলাই: নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী, মন্দিরা দেবনাথের জটিল রোগে আক্রান্ত। টাকার অভাবে মেয়েকে চিকিৎসা করাতে পারছেন না শ্রমজীবীর পিতা মাতা। শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করুন আবেদন জানিয়েছেন মেয়েকে সুস্থ করে দেয়ার জন্য।

জানা গেছে মন্দিরা দেবনাথ ব্রেন টিউমারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে মন্দিরার মাথায় ব্যথা ছিল। পরবর্তী সময় ডাক্তার জানায় তার ব্রেন টিউমার রয়েছে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য চিকিৎসাধীন মন্দিরা(১৫)। তার বাড়ি বিলোনিয়া মহকুমার অন্তর্গত রাজনগর ব্লক এলাকার দক্ষিণ রাঙ্গামুড়া এলাকায়।

পিতা সুভাষ দেবনাথ ও মা শিল্পী দেবনাথ মন্দিরাকে ডাক্তার দেখানোর জন্য দফায় দফায় নিয়ে যায় আগরতলা জিবি হাসপাতালে এবং হাপানিয়া হাসপাতালে। শ্রমজীবী পিতা-মাতার যা কিছু সম্বল ছিল সবকিছু বিক্রি করে দেওয়া হয়েছে মেয়ের চিকিৎসার জন্য। মন্দিরার অপারেশনের জন্য চাই প্রচুর টাকা। যা জোগাড় করতে পারছেন না তার পিতা। শেষ পর্যন্ত রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে করুন আবেদন জানিয়েছেন মন্দিরাকে সুস্থ করে দিতে।

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top