News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বুধবার থেকে শুরু হল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলির পঠনপাঠন
Image

বুধবার থেকে শুরু হল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলির পঠনপাঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই:  স্কুল জীবন কাটিয়ে ছাত্র-ছাত্রীরা বুধবার থেকে পা রাখল কলেজে। বুধবার ২৪ জুলাই রামঠাকুর, এমবিবি, বিবিএমসি, মহিলা কলেজে আজ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন ছাত্র-ছাত্রীরা পড়াশোনা শুরু করেছে। বুধবার থেকে রাজ্যের ডিগ্রী কলেজগুলিতে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও কার্যত বিশ্ববিদ্যালয়ের ঘোষিত পরীক্ষা কর্মসূচি থাকায় এদিন থেকে ক্লাস শুরু হচ্ছে না। তবে পূর্ব ঘোষণা মত ছাত্র-ছাত্রীরা এদিন কলেজে আসে। ক্লাস শুরু না হলেও প্রফেসর সহ অন্যান্যদের সঙ্গে এদিন ছাত্র-ছাত্রীদের পরিচয় পর্ব শুরু হয়।

 ছাত্র-ছাত্রীরা স্কুল জীবন পেরিয়ে কলেজে আসলেই ভেবে থাকে এখন আর তাদের কোন বাধ্যবাধকতা বা তেমন কোন শৃঙ্খলার জালে আবদ্ধ থাকতে হবে না। এ বিষয়ে জানতে চাওয়া হলে কলেজের এক অধ্যাপক জানান বিশেষ করে এমবিবি কলেজে যেসব ছাত্রছাত্রীরা অবাধে যেখানে সেখানে বসে মোবাইল ফোন ব্যবহার করত এক্ষেত্রে এ বছর থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কলেজ চলাকালে ফেসবুক সোশ্যাল মিডিয়া ইত্যাদি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র জরুরী ফোন রিসিভ ও জরুরি ফোন করার অনুমতি থাকবে। অধ্যাপক আরও জানান কলেজ জীবন থেকে তারা নিজেদের প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে তোলার শিক্ষা পাবে সেটাই কলেজ কর্তৃপক্ষ প্রত্যাশা রাখেন। 

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top