News Flash

  • Home
  • খেলা
  • এনিয়ে দ্বিতীয়বার অলিম্পিক সফরে যাচ্ছেন ক্রীড়া সাংবাদিক সরযূ
Image

এনিয়ে দ্বিতীয়বার অলিম্পিক সফরে যাচ্ছেন ক্রীড়া সাংবাদিক সরযূ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  এনিয়ে দ্বিতীয়বার অলিম্পিক ভিলেজে পা রাখার মতো বিরল কৃতিত্ব বিশেষ করে ত্রিপুরার মাটি থেকে অর্জন করছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সরযূ চক্রবর্তী। ২০১২ সালে লন্ডন অলিম্পিকের পর এবার প্যারিস অলিম্পিক  ২০২৪ সফরে পাড়ি দিয়েছেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি তথা সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সহ-সভাপতি সরযূ চক্রবর্তী। পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে এই অলিম্পিক সফর হলেও অলিম্পিক ভিলেজ থেকে বিভিন্ন মাধ্যমে সরাসরি তথ্য সম্বলিত প্রতিবেদন পেতে উন্মুখ হয়ে থাকা অনেক পাঠক, দর্শক ও শ্রোতাকে তিনি সম্পৃক্ত করে তুলেছিলেন। লন্ডন অলিম্পিক ২০১২ কাভারেজ শেষে আগরতলায় ফিরে প্রেসক্লাবে একটি প্রদর্শনীরও আয়োজন করেছিলেন। বিষয়টি এক যুগ পেরিয়ে গেলেও অনেকেই তা স্মরণে রেখেছেন। এবারও সরযূ চক্রবর্তীর নিখুঁত লেখনি ও ক্যামেরার ল্যান্স আগ্রহী পাঠক, দর্শক ও শ্রোতাদের নিরাশ করবে না ভেবে প্রত্যেকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছেন। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব থেকেও অফুরান শুভেচ্ছা জানানো হচ্ছে। উল্লেখ্য, ত্রিপুরা থেকে আরও একজন, ক্রীড়া সংগঠক সুজিত রায়ও এবার অলিম্পিক সফরে যাচ্ছেন। শুভেচ্ছা ওনাকেও। সফর শেষে তিনিও তাঁর অভিজ্ঞতা উপযুক্ত প্ল্যাটফর্মে শেয়ার করবেন বলে ক্রীড়া প্রেমীদের প্রত্যাশা।



Releated Posts

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top